চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর বিএমইউ হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত ২১ অক্টোবর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

