ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শুরুর আগে বাংলাদেশের একাদশে বড় চমক হয়ে এসেছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অনুপস্থিতি। আগের দিন আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তবে বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল, চোট গুরুতর নয় এবং খেলতে বাধাও নেই। এরপরও টসের পর প্রকাশিত বাংলাদেশের একাদশে জায়গা হয়নি মুশফিকের।
তার পরিবর্তে একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া আগের ম্যাচের একাদশ থেকে আরেকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইবাদত হোসেনের জায়গায় দলে এসেছেন শরিফুল ইসলাম।
আগের ম্যাচের মতো এবারও তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেডেন সিলস।

