মালদ্বীপে ফেনীর তিন বিএনপি নেতাকে সংবর্ধনা

মো. আল আমিন
মো. আল আমিন
al-amin
মালে, মালদ্বীপ
মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিক মো. আল আমিনের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি ‘বাংলাদেশ গ্লোবাল’-এ মালদ্বীপ প্রতিনিধি হিসেবে নিয়মিত সংবাদ...
- মালে, মালদ্বীপ
2 Min Read

ব্যক্তিগত সফরে মালদ্বীপে যাওয়া ফেনীর তিন বিএনপি নেতাকে সংবর্ধনা দিয়েছেন মালদ্বীপস্থ ফেনী জেলা বিএনপির নেতা-কর্মীরা। সংবর্ধনা পাওয়া তিন নেতা হলেন- ফেনী সদর পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন এবং ফেনী জেলা ছাত্রদলের সদস্য মো. মেজবাহ উদ্দিন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

মালদ্বীপস্থ ফেনী জেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মদিনার জামাতের মালদ্বীপ শাখার আহ্বায়ক ও সাংবাদিক মো. আল আমিনের সঞ্চালনায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় দেশটির রাজধানী মালের চিংচং রেস্তোরাঁয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি ও ব্যবসায়ী মো. শাহ আলম, সহসভাপতি মো. ফারুক হোসেন এবং সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া মালদ্বীপ যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম, আবদুল মান্নান, মো. হারুন মিয়া ও মো. ইসরাফিল মেম্বার। অনুষ্ঠানে ব্যবসায়ী সুমন মিয়াজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রবাসে দলীয় নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রবাসের মাটিতে দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মালদ্বীপ বিএনপি ও গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন