Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
স্বাস্থ্যফোকাস

আজ বিশ্ব এইডস দিবস: দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা, স্বাস্থ্যসেবায় বৈষম্যের শিকার রোগীরা

দেশে বাড়ছে এইডস আক্রান্ত: ৪০ শতাংশ রোগী পুরুষ সমকামী ও ৫০ শতাংশ প্রবাসী শ্রমিক

Mst Nurjahan Khatun Bristy
মোছা. নুরজাহান খাতুন বৃষ্টি
Mst Nurjahan Khatun Bristy
Byমোছা. নুরজাহান খাতুন বৃষ্টি
জুনিয়র রিপোর্টার
তাঁর আগ্রহের মূল বিষয়: গ্রামীণ জীবন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য। এছাড়াও তিনি শিক্ষা ও সমাজভিত্তিক উদ্যোগ নিয়ে প্রতিবেদন লেখেন।
Follow:
- জুনিয়র রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫
শেয়ার
2 Min Read
শেয়ার
চিকিৎসাবৈষম্যে এইচআইভি রোগীরা
“সব বাধা দূর করি”: এইডস দিবসেও চিকিৎসাবৈষম্যের শিকার রোগীরা, আক্রান্ত দেড় হাজার ছাড়ালো

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস, যার এবারের প্রতিপাদ্য হলো: ‘সব বাধা দূর করি, এইডসমুক্ত সমাজ গড়ি’। দিবসটি পালিত হলেও দেশে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি এবং তাদের জন্য সমন্বিত চিকিৎসার অভাব প্রকট হচ্ছে। হৃদ‌রোগ, ক্যান্সার বা অস্ত্রোপচার—প্রায় সব ক্ষেত্রেই এইডস রোগীরা চিকিৎসাবৈষম্যের শিকার হচ্ছেন।

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
চিকিৎসায় বৈষম্য ও তথ্য গোপনআক্রান্তের প্রবণতা ও সংকট

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছর এইচআইভি আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৩৮ জন, যা চলতি বছর দেড় হাজার পেরিয়েছে। মৃত্যুর সংখ্যাও প্রায় দুই শর কাছাকাছি। দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি এবং জীবিত রোগীর সংখ্যা ১১ হাজারের অধিক।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

চিকিৎসায় বৈষম্য ও তথ্য গোপন

বিশেষজ্ঞরা বলছেন, দেশে এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সহজলভ্য হলেও এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের বহু রোগ ব্যবস্থাপনার জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুবিধা গড়ে ওঠেনি। ফলে রোগীরা বাধ্য হয়ে রোগ গোপন রেখে চিকিৎসা নিচ্ছেন, যা তাঁদের নিজেদের পাশাপাশি অন্যদেরও ঝুঁকির মুখে ফেলছে। সামাজিক কুসংস্কারই এই বৈষম্যের অন্যতম কারণ। অথচ সাধারণ স্পর্শ বা হাঁচি-কাশিতে এইচআইভি ছড়ায় না।

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আরিফুল বাশার বলেন, “এসব রোগীর মৃত্যুর প্রধান কারণ সাধারণ সংক্রমণ। জটিল রোগীদের চিকিৎসায় আমাদের এমআরআই, বায়োপসি, ডায়ালিসিসসহ জরুরি পরীক্ষা এবং অ্যাডভান্সড অ্যান্টিবায়োটিকের সরবরাহ নেই, যা বড় চ্যালেঞ্জ।”

আক্রান্তের প্রবণতা ও সংকট

২০২৪ সালের তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৭৭ শতাংশ পুরুষ এবং ৬৩ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। সবচেয়ে বেশি রোগী ঢাকা, এরপর সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে শনাক্ত হয়েছে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্যমতে, তাদের রোগীদের মধ্যে ৪০ শতাংশ পুরুষ সমকামী এবং ৫০ শতাংশ প্রবাসী শ্রমিক। কনসালট্যান্ট ডা. এ আর এম সাখাওয়াত হোসেন জানান, নৈতিক অবক্ষয়, ধর্মীয় জীবনব্যবস্থা থেকে দূরে সরে যাওয়া এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব পুরুষ সমকামী এইডস রোগী বাড়ার অন্যতম কারণ।

দেশে বর্তমানে ২৭টি কেন্দ্রে এইচআইভি শনাক্তকরণ এবং ১৩টি কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। তবে সরকারি পর্যায় ছাড়া বেসরকারি হাসপাতালে এইচআইভি চিকিৎসা প্রায় নেই বললেই চলে। নারায়ণগঞ্জের একজন রোগী সাদ্দাম (ছদ্মনাম) অভিযোগ করেন, অনেক সরকারি হাসপাতালেই ভোগান্তি থাকলেও বেসরকারি হাসপাতালগুলো প্রায়শই চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে চিকিৎসকের বিরুদ্ধে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?