মাত্র চার বছরের ব্যবধানে মালয়েশিয়ার বিদেশি শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় যেখানে বাংলাদেশ ছিল দেশটির সবচেয়ে বড় শ্রমশক্তি সরবরাহকারী দেশ, সেখানে এখন শীর্ষস্থান দখল করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে এবং পুরো নিয়োগব্যবস্থা দ্রুত ডিজিটাল ও কঠোর নিয়ন্ত্রণভিত্তিক কাঠামোয় রূপ নিচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল পার্লামেন্টে এক লিখিত জবাবে জানান, ২০২৫ সালে দেশটিতে মোট ৭৭ হাজার ৮০৭ জন বিদেশি কর্মী প্রবেশ করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৯১ শতাংশ কম। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে এসেছে ৩৫ হাজার ১১ জন (৪৫%), নেপাল থেকে ২৫ Cobb২৬ জন (৩২.২%) এবং ভারত থেকে এসেছে ৬ হাজার ২৪৫ জন (৮%) কর্মী। এক সময়ের শীর্ষ দেশ হলেও বাংলাদেশ এখন শীর্ষ তিন উৎস দেশের তালিকায় নেই। কোটা মেলাকা আসনের সংসদ সদস্য খু পোয়ে তিয়ং-এর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন।
উল্লেখ্য, কোভিড-১৯ পরবর্তী সময়ে ২০২২ সালে শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার পর বাংলাদেশ থেকে রেকর্ডসংখ্যক কর্মী মালয়েশিয়ায় যান। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মোট ৮ লাখ Count৬৭ হাজার ৭৩১ জন বিদেশি কর্মীর মধ্যে বাংলাদেশ থেকেই যান ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন, যা মোট আগমনের প্রায় ৪৬ শতাংশ। তবে এই রেকর্ড সংখ্যার আড়ালেই অতিরিক্ত অভিবাসন ব্যয়, রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, চাকরি না পাওয়া এবং শ্রমিক শোষণের মতো নানা অভিযোগ আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করে।
এরই পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে মালয়েশিয়া সরকার নতুন বিদেশি কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে। ফলে ওই বছর কর্মী আগমন কমে দাঁড়ায় ৩ লাখ ৫৬ হাজার ৯৭২ জনে এবং ২০২৫ সালে তা আরও কমে মাত্র ৭৭ হাজারে নেমে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিয়োগদাতাদের বিদেশি কর্মী নিয়োগের হার কমে যাওয়ার ইঙ্গিত দেয়। তবে সরকার নিয়োগব্যবস্থাকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে ধারাবাহিক ডিজিটাল সংস্কার চালিয়ে যাচ্ছে।
বর্তমানে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস)-এর পাশাপাশি ২০blank২৬ সালে আলোচনায় এসেছে ‘ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম’ (তুরাপ)। যদিও এর স্বচ্ছতা নিয়ে সুশীল সমাজ প্রশ্ন তুলেছে। তবে দীর্ঘমেয়াদে সরকার ‘ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম’ (নাইস) চালুর পরিকল্পনা নিয়েছে, যা পুরো অভিবাসন প্রক্রিয়াকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনবে।
অভিবাসন ও শ্রমবাজার বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজারের এই পরিবর্তন সাময়িক নয়; বরং এটি দীর্ঘমেয়াদি নীতিগত রূপান্তরের অংশ। ২০২৩ সালের অনিয়ন্ত্রিত নিয়োগের অভিজ্ঞতা থেকে মালয়েশিয়া এখন সংখ্যার চেয়ে গুণগত মান, কর্মীর দক্ষতা এবং কঠোর আইনি নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছে।
বিশ্লেষকদের ভাষ্য, এটি বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা হলেও নতুন সুযোগও বটে। বাংলাদেশ যদি আন্তর্জাতিক মানসম্পন্ন স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করতে পারে, অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে এবং দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তি তৈরিতে বিনিয়োগ বাড়ায়—তবে আবারও মালয়েশিয়ার অন্যতম প্রধান শ্রমশক্তির উৎস হয়ে ওঠা সম্ভব। কেননা, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি, এটি কেবল একটি নিয়ন্ত্রিত ও ডিজিটাল যুগে প্রবেশ করেছে।

