Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকফোকাস

মালয়েশিয়া থেকে ৯২ হাজারের বেশি অভিবাসী বহিষ্কার

দুই বছরে অভিবাসন আইনে ১ লাখ ৩০ হাজার গ্রেফতার

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকেমালয়েশিয়ায় বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গত বছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরও বেশি অভিবসিীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে ১ লাখ ৩০ হাজার বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল ২১ জুলাই, ১০৪তম অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান। অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান উপস্থিত ছিলেন।

সাইফুদ্দিন নাসুতিওন বলেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ, বৈধ পাসের অপব্যবহার এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থানসহ বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

তিনি বলেন, যারা বৈধ প্রবেশপথ ব্যবহার না করে দেশে প্রবেশ করেছে, পাসের অপব্যবহার করেছে অথবা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন বিভাগ ভবিষ্যতেও কোনো ধরনের আপস ছাড়াই এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকেস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন বিভাগের সক্ষমতা বাড়াতে কৌশলগত ও আধুনিক আইন প্রয়োগকারী সরঞ্জাম সংগ্রহে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।
তিনি অভিবাসন বিভাগকে জাতীয় নিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং জনসেবার দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভাগটির ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সাইফুদ্দিন বলেন, প্রতিষ্ঠাকালীন সময়ে অভিবাসন বিভাগের দায়িত্ব মূলত শ্রমিক ও ব্যবসায়ীদের প্রবেশ নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এর পরিধি অনেক বিস্তৃত। এখন সীমান্ত নিরাপত্তা, বিদেশিদের অবস্থান ব্যবস্থাপনা, মানবাধিকার, কল্যাণ এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভাগটি।

তিনি আরও বলেন, অভিবাসন বিভাগের সেবার দক্ষতা দেশের অর্থনৈতিক প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। দ্রুত ও কার্যকর অভিবাসন সেবা বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মালয়েশিয়ার প্রতি আস্থা বৃদ্ধি করে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের তৃতীয় শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি নতুন পাসপোর্ট ইস্যু বা নবায়নের পুরো প্রক্রিয়া মাত্র এক ঘণ্টার মধ্যে সম্পন্ন হচ্ছে, যা বিশ্বের দ্রুততম পাসপোর্ট সেবা ব্যবস্থাগুলোর একটি।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে চিকিৎসকের বিরুদ্ধে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?