Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংআন্তর্জাতিক

মালয়েশিয়ায় রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মী আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ 

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে:মালয়েশিয়ার ভারতীয় মুসলিম (মামাক) রেস্তোরাঁ খাতে দীর্ঘদিনের বিদেশি কর্মী সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমাধান বের করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। আগামী সোমবার থেকে এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে দ্য স্টার।

প্রধানমন্ত্রী বলেছেন, যেসব খাতে জনবল সংকট সবচেয়ে তীব্র, সেসব খাতকে অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, শ্রমঘাটতির অজুহাতে সরকার নির্বিচারে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেবে না।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

শুক্রবার রাতে পেনাং ইন্টারন্যাশনাল কনভেনশন, কালচারাল অ্যান্ড আর্টস সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান মুসলিম ট্রান্সফরমেশনাল ফ্রেমওয়ার্ক ২০৩০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন।

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে:তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বিদেশি কর্মী রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অনিবন্ধিত কর্মীও রয়েছে। এ পরিস্থিতিতে সব ধরনের শ্রমঘাটতি পূরণের জন্য নির্বিচারে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত করা হবে না। তবে রেস্তোরাঁসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে জরুরি জনবল সংকট রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

আনোয়ার ইব্রাহিম বলেন, সরকার ব্যবসায়িক খাতের তাৎক্ষণিক জনবল চাহিদা পূরণ এবং দেশের বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায়। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতীয় মুসলিমদের সংগঠন পার্তুবুহান গাবুনগান মুকমিন ন্যাশনাল (মুকমিন)-এর অধীনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণ কার্যক্রম পরিচালনার জন্য ২০ লাখ রিঙ্গিত অনুদান অনুমোদনের ঘোষণা দেন।

ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কর্মসংস্থান, শিক্ষা, অর্থায়ন ও আবাসনসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আনোয়ার বলেন, জনগণের মতামত শুনেই সরকার নীতি নির্ধারণ করতে চায়।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে আমাদের আপনাদের কথা শুনতে হবে। আমি কখনো মনে করি না যে সবকিছু নিখুঁতভাবে করতে পেরেছি। আমি প্রতিনিয়ত শিখছি।
মালয়েশিয়াকে আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?