Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকফোকাস

মালয়েশিয়ার এসডিজি সামিটে নজর কেড়েছে ইয়ুথ হাব

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: আগস্ট ১, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালয়েশিয়ান ইয়ুথ এসডিজি সামিট-২০২৬-এ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ। দেশটির সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী এ সম্মেলনে সংস্থাটির অংশগ্রহণ ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। সম্প্রতি আন্তর্জাতিক এ আয়োজনে স্থাপিত ১৩টি প্রদর্শনী বুথের মধ্যে ইয়ুথ হাবের বুথ ছিল অন্যতম আকর্ষণ।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী মোরদি আনাক বিমল। এ সময় উপস্থিত ছিলেন এপিপিজিএম-এসডিজির সচিবালয় প্রধান দাতুক ড. ডেনিসন জয়াসুরিয়া, জাতিসংঘের মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের আবাসিক সমন্বয়কারী নিকোলাস মিন্ট এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেটর ড. হাজি জুফিতরি জোহা। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন মাইএসডিজি একাডেমির পরিচালক জোয়েল এনজি।

এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘দ্য ফিউচার অব দ্য সোশ্যাল ইকোনমি’ (সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ)। মালয়েশিয়ার ১৩তম জাতীয় পরিকল্পনা (আরএমকে-১৩) এবং সিক্স হেলিক্স ইনোভেশন মডেল-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এ জাতীয় নীতি পরামর্শ (পলিসি কনসালটেশন)-এ সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত, নাগরিক সমাজ, গণমাধ্যম ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ সামাজিক অর্থনীতি বিষয়ক নীতিমালা প্রণয়নের জন্য সুপারিশ প্রণয়ন করা হয়।

ইয়ুথ হাবের প্রদর্শনী বুথে ইকো-প্রিন্ট, ক্লে জুয়েলারি, গার্মেন্টস বর্জ্য থেকে তৈরি পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সামাজিক অর্থনীতি, নারী ক্ষমতায়ন, নেতৃত্ব উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। এসব উদ্যোগ দেশি-বিদেশি দর্শনার্থী, নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীদের প্রশংসা কুড়ায়।

ইয়ুথ হাবের ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল বিভাগের প্রধান নিয়ান সাহার নেতৃত্বে সম্মেলনে অংশ নেন সংস্থাটির এসডিজি এজেন্ট রফিকুল ইসলাম, জারিফ হামিম ইরাম এবং কাজী নাফিয়া ইসলাম। তারা বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও অংশীদার প্রতিষ্ঠানের কাছে ইয়ুথ হাবের কার্যক্রম এবং বাংলাদেশের যুব নেতৃত্বাধীন উদ্ভাবনী উদ্যোগগুলো তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ সম্মেলনে ইয়ুথ হাবের অংশগ্রহণ বাংলাদেশের তরুণদের উদ্ভাবন, প্রযুক্তি শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্যোগ ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যুব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারে এ অংশগ্রহণ ইতিবাচক অবদান রাখবে।

উল্লেখ্য, ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। সংস্থাটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন ও যুব ক্ষমতায়নে কাজ করছে। এছাড়া এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৮ (শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) এবং এসডিজি-১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্স-এর সদস্য হিসেবেও সংস্থাটি দেশটিতে টেকসই উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালয়েশিয়ান ইয়ুথ এসডিজি সামিট-২০২৬-এ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ। দেশটির সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী এ সম্মেলনে সংস্থাটির অংশগ্রহণ ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। সম্প্রতি আন্তর্জাতিক এ আয়োজনে স্থাপিত ১৩টি প্রদর্শনী বুথের মধ্যে ইয়ুথ হাবের বুথ ছিল অন্যতম আকর্ষণ।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী মোরদি আনাক বিমল। এ সময় উপস্থিত ছিলেন এপিপিজিএম-এসডিজির সচিবালয় প্রধান দাতুক ড. ডেনিসন জয়াসুরিয়া, জাতিসংঘের মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের আবাসিক সমন্বয়কারী নিকোলাস মিন্ট এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেটর ড. হাজি জুফিতরি জোহা। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন মাইএসডিজি একাডেমির পরিচালক জোয়েল এনজি।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘দ্য ফিউচার অব দ্য সোশ্যাল ইকোনমি’ (সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ)। মালয়েশিয়ার ১৩তম জাতীয় পরিকল্পনা (আরএমকে-১৩) এবং সিক্স হেলিক্স ইনোভেশন মডেল-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এ জাতীয় নীতি পরামর্শ (পলিসি কনসালটেশন)-এ সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত, নাগরিক সমাজ, গণমাধ্যম ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ সামাজিক অর্থনীতি বিষয়ক নীতিমালা প্রণয়নের জন্য সুপারিশ প্রণয়ন করা হয়।

ইয়ুথ হাবের প্রদর্শনী বুথে ইকো-প্রিন্ট, ক্লে জুয়েলারি, গার্মেন্টস বর্জ্য থেকে তৈরি পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সামাজিক অর্থনীতি, নারী ক্ষমতায়ন, নেতৃত্ব উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। এসব উদ্যোগ দেশি-বিদেশি দর্শনার্থী, নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীদের প্রশংসা কুড়ায়।

ইয়ুথ হাবের ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল বিভাগের প্রধান নিয়ান সাহার নেতৃত্বে সম্মেলনে অংশ নেন সংস্থাটির এসডিজি এজেন্ট রফিকুল ইসলাম, জারিফ হামিম ইরাম এবং কাজী নাফিয়া ইসলাম। তারা বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও অংশীদার প্রতিষ্ঠানের কাছে ইয়ুথ হাবের কার্যক্রম এবং বাংলাদেশের যুব নেতৃত্বাধীন উদ্ভাবনী উদ্যোগগুলো তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ সম্মেলনে ইয়ুথ হাবের অংশগ্রহণ বাংলাদেশের তরুণদের উদ্ভাবন, প্রযুক্তি শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্যোগ ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যুব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারে এ অংশগ্রহণ ইতিবাচক অবদান রাখবে।

উল্লেখ্য, ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। সংস্থাটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন ও যুব ক্ষমতায়নে কাজ করছে। এছাড়া এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৮ (শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) এবং এসডিজি-১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্স-এর সদস্য হিসেবেও সংস্থাটি দেশটিতে টেকসই উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে চিকিৎসকের বিরুদ্ধে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?