
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আলিস আল ইসলাম। দলের নেতৃত্বে থাকবেন লিটন দাস, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হয়ে খেলবেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররা। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
তবে চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সূচি
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু হবে। ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
একনজরে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজের সূচি
- ১৭ অক্টোবর: বাংলাদেশ–জিম্বাবুয়ে, আবুধাবি
- ১৯ অক্টোবর: আফগানিস্তান–জিম্বাবুয়ে, আবুধাবি
- ২১ অক্টোবর: আফগানিস্তান–বাংলাদেশ, শারজাহ
- ২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ

