সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি সরকারের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি।
হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও যত্ন নেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান শামা ওবায়েদ ইসলাম।
এ সময় বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ।

