যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইকে অভ্যর্থনা জানিয়েছেন দারুল উলুম নিউইয়র্কের কর্মকর্তারা।
এ সময় তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ ও প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ।
এ ছাড়া বাইতুল আমান জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আজির উদ্দিন তাঁকে স্বাগত জানান। আইটিভি ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাওলানা মো. শহিদুল্লাহ পীর সাহেব চরমোনাইকে ক্যালিগ্রাফি উপহার দিয়ে বরণ করেন। এ সময় স্থানীয় ইমাম মাওলানা আব্দুল মুকিতও উপস্থিত ছিলেন।
দারুল উলুম নিউইয়র্কের অর্ধশতাধিক শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী তাঁকে আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে স্বাগত জানান। এ সময় প্রধান অতিথি হিসেবে পীর সাহেব চরমোনাই শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন।

