Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকপ্রবাস

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশে ২০৯ বাংলাদেশি নাগরিকের ২৪৩টি অস্থায়ী ভিসার আবেদনকে কেন্দ্র করে অভিবাসন জালিয়াতির ঘটনায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ)। গত ২২ অক্টোবর সংস্থাটি এ অভিযোগের কথা জানায়। সিবিএসএ’র অভিযোগ, কানাডার নাগরিকদের ভুলভাবে আবেদনকারীদের আতিথ্যদাতা হিসেবে পরিচয় দিয়ে মিথ্যা তথ্য ও জাল নথি ব্যবহার করে অস্থায়ী আবাসিক ভিসা (টিআরভি) পাওয়ার চেষ্টা করেছিল ওই চক্র।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

সংস্থাটির তথ্য অনুযায়ী, অভিযুক্ত চারজন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম গত ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জালিয়াতির অভিযোগের ব্যাপকতা ও জটিলতার কারণে তদন্তকারীরা ২৪৩টি ভিসা আবেদনের মধ্যে ৭৯টিকে আনুষ্ঠানিকভাবে প্রমাণ উপস্থাপনের জন্য বেছে নেন। সিবিএসএ’র ভাষ্য, এসব আবেদনে অভিযোগের পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ রয়েছে।

২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ে শহরের একটি ব্যক্তিগত বাসভবনে বসবাসকারীদের বিষয়ে নিয়মিত তদারকি ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালান সিবিএসএ’র কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ছিলেন।

তদন্তে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট (আইআরপিএ) লঙ্ঘনের সম্ভাব্য প্রমাণ পাওয়ার পর ২০২৪ সালের আগস্টে ফৌজদারি তদন্ত শুরু করে সংস্থাটি।

এরপর ২০২৫ সালের ৩ জুন সিবিএসএ’র ফৌজদারি তদন্তকারীরা কুইবেক ও অন্টারিওতে চারটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেন। এ সময় জব্দ করা নথি ও কম্পিউটার সরঞ্জামের সঙ্গে পাঁচ অভিযুক্তের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযুক্তদের বিরুদ্ধে কানাডায় অবৈধভাবে প্রবেশের ব্যবস্থা করতে ষড়যন্ত্র, অভিবাসন আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার পরামর্শ এবং আইআরপিএ লঙ্ঘনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

আইনটির সংশ্লিষ্ট ধারায় অবৈধ প্রবেশের আয়োজন বা এতে সহায়তা, গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য গোপনে সহায়তা এবং আইন লঙ্ঘনে জেনেশুনে উৎসাহিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সিবিএসএ জানিয়েছে, ২০২৫ সালে আইআরপিএ লঙ্ঘনের সন্দেহে ১৯১টি ফৌজদারি তদন্ত শুরু করে সংস্থাটি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আরও ৫৫টি তদন্ত শুরু করা হয়েছে। অভিবাসন জালিয়াতির সন্দেহজনক ঘটনা সম্পর্কে জনসাধারণকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগঅভিবাসী বাংলাদেশিকানাডাবাংলাদেশভিসা জালিয়াতি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে চিকিৎসকের বিরুদ্ধে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?