ইতালির মিলানে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। মিলান লোম্বার্দিয়া অঞ্চলের নিষ্ক্রিয় হয়ে যাওয়া যুবদলকে সচল ও বেগবান করার লক্ষে ইতালির মিলানস্থ তাজমহল রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিলান লোম্বার্দিয়া এবং মিলান শাখার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর সকল বীর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মিলান লোম্বার্দিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন। লোম্বার্দিয়া যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান খান ও মিলান যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক রিমনের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মিলান যুবদলের সভাপতি রাজু খান।

সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল ইতালির সাধারণ সম্পাদক ওমর ফারুক। অনুষ্ঠানে রোম থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন, ইতালি বিএনপি’র উপদেষ্টামন্ডলীর সদস্য মাহবুব আলম সেলিম মুন্সী, সহ-সভাপতি হাজী ওসমান গনি, কাজী সজিব, আসাদ খান, শাহাদাত হোসেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি যুবদলের সহ-সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম, হোসেন সোহেল ঝন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক এনামুল হক, মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান অনিম, মিলান যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম উজ জামান নিলয়।
এছাড়া মিলান লোম্বার্দিয়া যুবদল নেতা শেখ শাহ আলম, মাসুদুর রহমান মৃধা, ইয়াসিন খান এ ভূঁইয়া, শফিকুল ইসলাম বেলাল, মাসুম আবেদিন নয়ন, মুরাদ হাওলাদার, রেজাউল করিম পাভেল সহ আরো অনেকে এতে যোগ দেন।
ইতালির ভারেজে, গালারাতে, কোমো, ব্রেসিয়া সহ বিভিন্ন শহরের নেতা-কর্মীদের উপচে পড়া উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে শেষ হয় আয়োজন। দলীয় স্লোগানে স্লোগানে মুখরিত হয় শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ।


