জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ গ্লোবাল
1 Min Read

জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে তিনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং দলের প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন