ধামরাইয়ে টানা দুই রাতে দুটি বাসে আগুন, নাশকতার সন্দেহ

শরিফুল ইসলাম
- সাভার, ঢাকা
1 Min Read

ঢাকার ধামরাইয়ে টানা দুই রাতে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বাস দুটিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

সর্বশেষ শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিক পরিবহনকারী ‘পল্লি সেবা’ বাসটিতে আগুন লাগে।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগের রাতেও ধামরাই থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেরামতাধীন পাভেল পরিবহনের ওই বাসটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নির্বাপণ করে।

প্রাথমিকভাবে বাস দুটিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টানা দুই রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন