মালদ্বীপে ৭ নভেম্বর স্মরণে বাংলাদেশ হাইকমিশনের সেমিনার ও আলোচনা

মোহাম্মদ মাহামুদুল
- মালে, মালদ্বীপ
1 Min Read

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপে একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (৭ নভেম্বর) সকালে মালদ্বীপের হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

 

এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে তাঁর অবদান তুলে ধরা হয়। বিশেষ করে ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

‘জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্ব’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মোহামেদ হুদ ইব্রাহিম।

আলোচক হিসেবে অংশ নেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. কে এম হুরিয়া পারভীন এবং মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

সেমিনারে বাংলাদেশের জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার, বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশ নিয়ে আলোচনা করা হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব নতুন করে স্মরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন