Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই! মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান, আটক ৭০ হাজার অভিবাসী

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬
শেয়ার
6 Min Read
শেয়ার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যেন থামছেই না। প্রতিদিনই দেশটির বিভিন্ন রাজ্যে পরিচালিত হচ্ছে অভিযান। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণস্থল কোথাও বাদ যাচ্ছে না তল্লাশি। এমনকি অভিযানের হাত থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হচ্ছে না বিদেশিদের। কর্মকর্তারা লুকানোর জায়গা শনাক্ত করে সেখান থেকেই আটক করছেন তাদের।


চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসন বিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ পরিসংখ্যান প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all


সর্বশেষ ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযানের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮০৮টি এবং আটক অভিবাসীর সংখ্যা ৭০ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

এদিকে, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)। ‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের পৃথক তিনটি অভিযানের মাধ্যমে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযানের ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক নিজেদের আড়াল করতে বিভিন্ন সংকীর্ণ জায়গায় আশ্রয় নিয়েছেন। তাদের একজন খাটের নিচে লুকিয়ে ছিলেন। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা তার অবস্থান শনাক্ত করে সেখান থেকেই বের করে আনেন। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় মোট ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ৩৪ জনকে।

বিভাগটির বিবৃতিতে জানানো হয়, আমপাং এলাকায় কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে আটজন মিয়ানমারের নাগরিক এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক রয়েছেন। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়। এ ছাড়া অভিযানে একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে।

অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্ম বিষয়ক বিভাগ (জেএআইএস), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের (এমবিএসএ) কর্মকর্তারাও অংশ নেন। সেখানে অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্ম বিষয়ক বিভাগের কর্মকর্তারা তাদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেখানে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা পাননি।

বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি এবং কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে অভিবাসন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে না লিখে অভিবাসন বিভাগের নির্ধারিত সরকারি যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার চালু রেখেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০)। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। যেসব বিদেশি নাগরিকের বৈধ পাস বা অনুমতিপত্র নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন, তারা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হয়। প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিটও জমা দিতে হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত। অভিবাসন বিভাগ জানিয়েছে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ থাকবে না। বরং দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি অব্যাহত থাকবে।

ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান কিংবা অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করলে যেকোনো সময় আটক হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগমালয়েশিয়ামালয়েশিয়া অভিবাসন বিভাগমালয়েশিয়া অভিযানমালয়েশিয়া ইমিগ্রেশনমালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

দক্ষিণ ইরানে মার্কিন ড্রোন ধ্বংস
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ড. আহমেদ আত-তাইয়েব
নির্বাচিত পোস্ট আন্তর্জাতিক ট্রেন্ডিং প্রবাস মতামত
২০২৭ হজ মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর সম্পন্ন
আন্তর্জাতিক ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
প্রকাশ হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস সাহিত্য
যুক্তরাষ্ট্রের জাতীয় দল ছেড়ে ম্যান ইউয়ের কোচ হচ্ছেন পচেত্তিনো
খেলা ট্রেন্ডিং ফুটবল
বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
ফুটবল খেলা ট্রেন্ডিং লিড নিউজ
পাবনার পীরপুরে তরুণদের উদ্যোগে ইছামতী নদী পরিষ্কারে দ্বিতীয় ধাপেও ঐক্যবদ্ধ গ্রামবাসী
পরিবেশ মফস্বল
নীলফামারীতে ৮৮৯ জনের ডায়াবেটিস পরীক্ষা, শনাক্ত ১১৭ জন
অন্যান্য
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

নভেম্বর ১৪, ২০২৬

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা

নভেম্বর ১৪, ২০২৬

দুই ঘন্টায় কোটি টাকার সবজি বিক্রি, তবুও লোকসানে কৃষক

নভেম্বর ১৪, ২০২৬

মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু

নভেম্বর ১৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?