Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
নির্বাচিত পোস্টআন্তর্জাতিক

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ড. আহমেদ আত-তাইয়েব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্ব মানুষের আস্থা অর্জন করতে পারেন খুব কম মানুষ। ইতিহাসের পাতায় তাঁরাই স্বতন্ত্র হয়ে থাকেন, যাঁদের প্রভাব পদমর্যাদার সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় মানুষের চিন্তা ও বিবেকের গভীরে। সমকালীন মুসলিম বিশ্বের এমনই এক অনন্য ব্যক্তিত্ব শাইখুল আজহার, ইমামুল আকবর অধ্যাপক ড. আহমেদ আত-তাইয়েব (হাফিযাহুল্লাহ)। ২০২৬ সালের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করে তিনি আবারও আন্তর্জাতিক পরিসরে নিজের প্রভাব ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

১৯৪৬ সালের ৬ জানুয়ারি মিশরের ঐতিহাসিক লুক্সর অঞ্চলের আল-কুরনা গ্রামে জন্মগ্রহণ করেন ড. আহমেদ আত-তাইয়েব। ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক সাধনায় সমৃদ্ধ পারিবারিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা। শৈশব থেকেই পবিত্র কোরআন ও ইসলামি জ্ঞানচর্চার প্রতি গভীর অনুরাগ তাঁকে নিয়ে যায় বিশ্বের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৯ সালে উসুলুদ্দিন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে ইসলামি দর্শনে পিএইচডি অর্জন করেন তিনি।

তাঁর জ্ঞান সাধনার বিশেষত্ব হলো, ইসলামি ঐতিহ্যের গভীরে অবস্থান করেও আধুনিক বিশ্বের দর্শন, চিন্তাধারা ও বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন করা। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা এবং আরবি ও ফরাসি ভাষায় দক্ষতা তাঁর চিন্তাজগৎকে দিয়েছে আন্তর্জাতিক পরিসর। তিনি ধর্মীয় ঐতিহ্যকে অতীতের স্মারক হিসেবে নয়, বরং বর্তমান বিশ্বের সংকট মোকাবিলার এক জীবন্ত প্রজ্ঞা হিসেবে বিবেচনা করেন।

দীর্ঘ অধ্যাপনা ও গবেষণার পথ পেরিয়ে ২০০১ সালে তিনি মিশরের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। ২০০৩ সালে দায়িত্ব গ্রহণ করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে। ২০১০ সালের ১৯ মার্চ তিনি অধিষ্ঠিত হন আল-আজহারের ৪৮তম গ্র্যান্ড ইমাম বা শাইখুল আজহারের পদে। এক সহস্রাব্দেরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বিশ্ব ইসলামি চিন্তাঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।

ড. আত-তাইয়েবের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান। তিনি বারবার তুলে ধরেছেন ইসলামের প্রকৃত শিক্ষা হলো ন্যায়বিচার, দয়া, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান। তাঁর দৃষ্টিতে অজ্ঞতা ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হচ্ছে জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞার বিকাশ।

আন্ত:ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আন্তর্জাতিক পরিসরেও বিশেষভাবে প্রশংসিত। ২০১৯ সালে আবুধাবিতে ক্যাথলিক চার্চের তৎকালীন প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর স্বাক্ষরিত ‘ডকুমেন্ট অন হিউম্যান ফ্র্যাটারনিটি’ বিশ্ব শান্তি ও মানবিক সহাবস্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, মানুষের মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে বার্তা এতে তুলে ধরা হয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত। মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের সভাপতির দায়িত্ব পালন করেও তিনি বিশ্বব্যাপী সংলাপ, সম্প্রীতি ও মধ্যপন্থার প্রসারে কাজ করে যাচ্ছেন।

তাঁর এই প্রভাব ও গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি আরও স্পষ্ট হয়েছে ২০২৬ সালের ‘The Muslim 500: The World’s 500 Most Influential Muslims’ প্রকাশনায়। বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন। অর্থাৎ বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে তাঁর অবস্থান শীর্ষ দশে। এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত মর্যাদার প্রতিফলন নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নির্ভর ধর্মীয় নেতৃত্বের বৈশ্বিক গুরুত্বেরও পরিচায়ক।

৮০ বছরে পদার্পণ করা ড. আহমেদ আত-তাইয়েব আজ কেবল আল-আজহারের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন; তিনি সমকালীন মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ও নৈতিক কণ্ঠস্বর। বিভক্ত পৃথিবীতে তিনি সংলাপের কথা বলেন, সংঘাতের বিপরীতে সহাবস্থানের আহ্বান জানান এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদাকে গুরুত্ব দেন।

ইতিহাসে অনেকেই ক্ষমতার অধিকারী হন, কিন্তু সবাই সময়ের বিবেক হয়ে উঠতে পারেন না। ড. আহমেদ আত-তাইয়েব তাঁদেরই একজন, যাঁর নেতৃত্বের প্রকৃত শক্তি জ্ঞান, সংযম, নৈতিক দৃঢ়তা ও মানবতার প্রতি দায়বদ্ধতায়। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তাঁর ষষ্ঠ অবস্থান সেই দীর্ঘ সাধনা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত নেতৃত্বের উচ্চতা নির্ধারিত হয় না ক্ষমতার আসনে, বরং মানুষের কল্যাণে কতোটা আলো ছড়ানো যায়, তার মধ্য দিয়েই।

লেখক: জাহেদুল ইসলাম আল রাইয়ান

কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআল-আজহার বিশ্ববিদ্যালয়কায়রোড. আহমেদ আত-তাইয়েবপ্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বমিশরশাইখুল আজহার
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

দক্ষিণ ইরানে মার্কিন ড্রোন ধ্বংস
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই! মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান, আটক ৭০ হাজার অভিবাসী
আন্তর্জাতিক ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
২০২৭ হজ মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর সম্পন্ন
আন্তর্জাতিক ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
প্রকাশ হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস সাহিত্য
যুক্তরাষ্ট্রের জাতীয় দল ছেড়ে ম্যান ইউয়ের কোচ হচ্ছেন পচেত্তিনো
খেলা ট্রেন্ডিং ফুটবল
বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
ফুটবল খেলা ট্রেন্ডিং লিড নিউজ
পাবনার পীরপুরে তরুণদের উদ্যোগে ইছামতী নদী পরিষ্কারে দ্বিতীয় ধাপেও ঐক্যবদ্ধ গ্রামবাসী
পরিবেশ মফস্বল
নীলফামারীতে ৮৮৯ জনের ডায়াবেটিস পরীক্ষা, শনাক্ত ১১৭ জন
অন্যান্য
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

নভেম্বর ১৪, ২০২৬

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা

নভেম্বর ১৪, ২০২৬

দুই ঘন্টায় কোটি টাকার সবজি বিক্রি, তবুও লোকসানে কৃষক

নভেম্বর ১৪, ২০২৬

মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু

নভেম্বর ১৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?