দক্ষিণ ইরানে একটি এমকিউওয়ান ড্রোন আটক ও ধ্বংস করার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে: আইআরজিসি’র নতুন উন্নত মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কেশম দ্বীপের (দক্ষিণ ইরান) আকাশে ১৭তম আমেরিকান MQ1 ড্রোনটি আটক ও ধ্বংস করা হয়েছে।

এই ড্রোনটিসহ ৪০ দিনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি’র নতুন উন্নত মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ভূপাতিত আমেরিকান এমকিউওয়ান ড্রোনের সংখ্যা সতেরোতে পৌঁছেছে। এই সময়ের মধ্যে ৫৬টি এমকিউনাইন ড্রোনও ধ্বংস করা হয়েছে।

